الغاشية
Al-Ghashiyah
The Overwhelming
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
hal atāka ḥadīthu l-ghāshiyati
তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
wujūhun yawma-idhin khāshiʿatun
সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ
ʿāmilatun nāṣibatun
কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ
taṣlā nāran ḥāmiyatan
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ
tus'qā min ʿaynin āniyatin
তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ
laysa lahum ṭaʿāmun illā min ḍarīʿin
তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই –
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ
lā yus'minu walā yugh'nī min jūʿin
যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ
wujūhun yawma-idhin nāʿimatun
বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল –
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ
lisaʿyihā rāḍiyatun
নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ
fī jannatin ʿāliyatin
সমুন্নত কাননে অবস্থিতি হবে –
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةًۭ
lā tasmaʿu fīhā lāghiyatan
সেখানে তারা অবান্তর বাক্য শুনবেনা।
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ
fīhā ʿaynun jāriyatun
সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা –
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ
fīhā sururun marfūʿatun
তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ;
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ
wa-akwābun mawḍūʿatun
এবং সুরক্ষিত পান পাত্রসমূহ,
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ
wanamāriqu maṣfūfatun
ও সারি সারি তাকিয়াসমূহ,
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
wazarābiyyu mabthūthatun
এবং সম্প্রসারিত গালিচাসমূহ।
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
afalā yanẓurūna ilā l-ibili kayfa khuliqat
তাহলে কি তারা উষ্ট্র পালের দিকে লক্ষ্য করেনা যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
wa-ilā l-samāi kayfa rufiʿat
এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
wa-ilā l-jibāli kayfa nuṣibat
এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটা দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
wa-ilā l-arḍi kayfa suṭiḥat
এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ
fadhakkir innamā anta mudhakkirun
অতএব তুমি উপদেশ দিতে থাক, তুমিতো একজন উপদেশ দাতা মাত্র।
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
lasta ʿalayhim bimuṣayṭirin
তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও।
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
illā man tawallā wakafara
তবে কেহ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে –
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
fayuʿadhibuhu l-lahu l-ʿadhāba l-akbara
আল্লাহ তাকে কঠোর দন্ডে দন্ডিত করবেন।
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
inna ilaynā iyābahum
নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
thumma inna ʿalaynā ḥisābahum
অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।